আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা, ছাত্রলীগের ২ নেতা রিমান্ডে

কুড়িগ্রাম প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১০

কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার সদর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি ঝিনুক মিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১০ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায় এ আদেশ দেন।

আদালত সূত্র জানিয়েছে, গ্রেফতার বিন্দু ও ঝিনুককে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কুড়িগ্রাম সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, ‘শনিবার থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

এর আগে, শুক্রবার বিকালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিন ছাত্রলীগ কর্মী আহত হওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরে নিহত হন কুড়িগ্রাম সদর উপজেলা পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহান (৪৪)। এ ঘটনায় সোহানের স্ত্রী বাদী হয়ে বিন্দু ও ঝিনুকসহ চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ শুক্রবার রাতেই মূল অভিযুক্ত এই দুই আসামিকে গ্রেফতার করে।

ময়নাতদন্তের পর শনিবার দুপুর ৩টায় জানাজা শেষে সোহানকে শহরের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। আওয়ামী লীগ, যুবলীগ, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ছাড়াও সোহানের বন্ধু, আত্মীয় ও এলাকাবাসী জানাজায় অংশ নেন।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম