৪ মাস আগে বিয়ে, তালাকের পরদিন শৌচাগারে তরুণীর লাশ

কুড়িগ্রাম প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫০

কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের ধরলা আশ্রয়ণ প্রকল্পের শৌচাগার থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ওই আশ্রয়ণ প্রকল্পের ২৭ নম্বর ঘরের শৌচাগার থেকে লাশটি উদ্ধার করেন নিহতের স্বজনরা।

কুড়িগ্রাম সদর থানার ওসি মাসুদুর রহমান ও পাঁচগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত তরুণীর নাম সুমি আক্তার (১৭)। তিনি ওই ইউনিয়নের দক্ষিণ নওয়াবস গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। চার মাস আগে জেলা শহরের হাসপাতালপাড়া গ্রামের সাগর নামে এক যুবকের সঙ্গে বি‌য়ে হয় তার। গতকাল (সোমবার) তাদের বিয়ে বিচ্ছেদ হয়। পরিবারের ধারণা, বিচ্ছেদের কষ্ট থেকে ‘আত্মহত‌্যা’ ক‌রে থাক‌তে পারেন সু‌মি।

নিহতের নানি খড়কি বেগম জানান, গত চার মাস আগে বিয়ে হয় সু‌মির। সংসারে বনিবনা না হওয়ায় সোমবার বিকালে তার বিবাহ বিচ্ছেদ হয়। ওই দিনই আশ্রয়ণ প্রকল্পে নানা বাড়িতে আসেন। মঙ্গলবার সন্ধ্যায় ঘ‌রে সংযুক্ত শৌচাগারে প্রবেশ করেন। মাগরিবের নামাজ শেষে নানি সু‌মি‌কে ডাকলে তিনি কোনও সাড়া দেননি। কয়েকবার ডাকাডাকি শেষে দরজা ধাক্কা দি‌য়ে খুলে সু‌মির ঝুলন্ত লাশ দেখ‌তে পান।

নানা মজাহার ও নানি খড়‌কি বেগম বলেন, ‘তালাকের কষ্ট থেকে সু‌মি গলায় ফাঁস দি‌য়ে থাক‌তে পা‌রে। এ নি‌য়ে কারও প্রতি আমা‌দের কোনও অভিযোগ নেই। ওর বাবা মা ঢাকায় আছে। তা‌দের খবর দেওয়া হ‌য়ে‌ছে।’

ওসি মাসুদুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম