ভারতে মারা যাওয়া বিএনপি নেতার লাশ আসবে মঙ্গলবার, দাফন বুধবার

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৪ মার্চ ২০২৪, ১৮:৫৯আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৮:৫৯

ভারতের হাসপাতালে মারা যাওয়া ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান লাশ দেশে আসবে মঙ্গলবার (৪ মার্চ) বিকালে। পরদিন বুধবার তার জানাজা ও দাফন হবে।

বিএনপির জেলা দফতর সম্পাদক মামুন উর রশিদ জানান, প্রায় আড়াই মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে রবিবার বাড়ি ফেরার প্রস্তুতির সময় হঠাৎ মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন। এক মাস আগে অপারেশনের মাধ্যমে তার টিউমার অপসারণ করা হয়েছিল ওই হাসপাতালে। 

প্রবীণ এই রাজনীতিবিদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ছিলেন। মহাসচিব যখন জেলা কমিটির সভাপতি তৈমুর রহমান সে কমিটিরই সাধারণ সম্পাদক ছিলেন। তিনি রুহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং একবার সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

তৈমুর রহমান বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। পরে তিনি বিএনপিতে যোগ দেন। 

তার মৃত্যুতে পৃথক শোকবার্তা পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

/এফআর/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম