সড়কে প্রাণ গেলো সুগার মিলের ২ কর্মচারীর

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৯ মার্চ ২০২৪, ১৯:৪৪আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৯:৪৪

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে শহরের বঙ্গবন্ধু সড়কের ইসলাম প্লাজা এবং ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের (জেলা স্কুল) সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার নয়াবস্তি এলাকার মৃত ফজলুল হকের স্ত্রী মাহবুবা বেগম (৪৫) ও ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মনসুর রহমান (৫০)। তারা দুজন সুগার মিলের কর্মচারী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকালে অফিস ছুটির পর পঞ্চগড় যাওয়ার উদ্দেশে সহকর্মী মনসুর রহমানের মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড যাচ্ছিলেন মাহবুবা বেগম। শহরের বঙ্গবন্ধু সড়কের ইসলাম প্লাজার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালিয়াডাঙ্গীগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে দুজনই রাস্তায় ছিটকে পড়েন।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহবুবাকে মৃত ঘোষণা করেন। এর ১০ মিনিট পর চিকিৎসা চলাকালীন মনসুর রহমানও মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, ‘ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি। অভিযোগ সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক