ইফতার কিনতে গিয়ে সড়কে প্রাণ গেলো একই গ্রামের ৩ জনের

গাইবান্ধা প্রতিনিধি
২২ মার্চ ২০২৪, ২০:৩০আপডেট : ২২ মার্চ ২০২৪, ২০:৩০

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নছিমনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোচালকসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তারা।

শুক্রবার (২২মার্চ) সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই জন এবং বৃহস্পতিবার ভোররাতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার দুপুরে জানাজা শেষে তিন জনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কুমারগাড়ি এলাকার মৃত ভোলা মিয়ার ছেলে মোত্তালিব মিয়া (৫৫), একই গ্রামের বুধা শেখের ছেলের সবুজ মিয়া (৪৫) ও ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে অটোরিকশাচালক আশরাফুল ইসলাম (৩৫)।

এ ঘটনায় আহত বেলাল মিয়া (৪৫) ও আমিরুল ইসলাম (৩৩) নামে দুজন রংপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতরা বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে নাকাইহাট যাচ্ছিলেন। পথে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ-নাকাইহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছালে মাটির পাতিলবোঝাই একটি নছিমনকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অটোরিকশা ও নছিমন খাদে পড়ে অন্তত পাঁচ জন আহত হয়। পরে আশেপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাতেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মোত্তালেব মিয়া ও সবুজ মিয়া মারা যান এবং অটোরিকশাচালক আশরাফুল ইসলাম বৃহস্পতিবার ভোররাতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে মারা যান।

নিহতদের প্রতিবেশী মোনারুল ইসলাম বলেন, ‘শুক্রবার গ্রামের মসজিদের ইফতার মাহফিল ছিল। সেই ইফতারসামগ্রী কিনতে পাঁচ জন একটি অটোরিকশা করে নাকাইহাট বাজার করতে যান। পথে সড়ক দুর্ঘটনায় সবাই আহত হন।’

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, দুর্ঘটনায় আহত তিন জন হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের