সৈয়দপুরে অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ, অফিসে ছাত্রলীগের তালা

নীলফামারী প্রতিনিধি
২৫ মার্চ ২০২৪, ০৩:৪২আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৭:৩৩

ঐতিহাসিক ‘৭ মার্চ’ স্মরণে অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান’ না বলায় নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে কলেজ শাখা ছাত্রলীগের নেতারা। রবিবার (২৪ মার্চ) দুপুরে ওই তালা ঝুলিয়ে দেন তারা। এছাড়া কলেজ চত্বরে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশ থেকে অবিলম্বে কলেজের অধ্যক্ষের অপসারণের দাবি করেন তারা।

তাদের দাবি, গত ৭ মার্চ কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া হয়নি। এজন্য গত ১৫ দিন ধরে সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণে দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, মিটিংসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় রবিবার (২৪ মার্চ) অধ্যক্ষের অপসারণের দাবিতে কলেজের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগ। কলেজ অধ্যক্ষের কক্ষের দরজায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু না বলায় অধ্যক্ষের কক্ষে তালা’ স্লোগান সম্বলিত পোস্টার লাগিয়ে দেন তারা। পোস্টারে আরও লেখা হয়, ‘চলছে লড়াই চলবে, ছাত্রলীগ লড়বে’।

পরে কলেজের অধ্যক্ষের কক্ষের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সৈয়দপুর সরকারি কলেজ শাখার সভাপতি শাহ আলম রনি ও সাধারণ সম্পাদক মো. আকাশ সরদার।

অধ্যক্ষ ড. আতিয়ার রহমানের বিরুদ্ধে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে বলেন, অবিলম্বে অধ্যক্ষের অপসারণ করা না হলে ব্যাপক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক আকাশ সরদার বলেন, অধ্যক্ষ প্রফেসর ড. মো. আতিয়ার রহমান একজন জামায়াতপন্থী। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানটি তিনি মেনে নিতে পারেন না। তাই ওই দিবসে তিনি ছুটি দেখিয়ে শিক্ষক মো. আসাদুজ্জামানকে দায়িত্ব দেন অনুষ্ঠান পরিচালনার। তিনিও অনুষ্ঠানে ‘জয় বাংলা জয়, বঙ্গবন্ধু স্লোগানটি’ উচ্চারণ না করে সভার কাজ শেষ করেন। এ নিয়ে ফুঁসে ওঠে ছাত্রলীগসহ সাধারণ শিক্ষার্থী।

এ ব্যাপারে অধ্যক্ষ প্রফেসর ড. আতিয়ার রহমান বলেন, ‘কলেজের কাজে আমি ঢাকায় অবস্থান করছি। বিষয়টি আমি শুনেছি। ঐতিহাসিক ৭ মার্চ এ কলেজের অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম না। ওই দিন আমি সরকারি একটি প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে রংপুরে দায়িত্ব পালন করেছিলাম। অথচ আমার বিরুদ্ধে ভিত্তিহীনভাবে অভিযোগ তোলা হয়েছে। প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কলেজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে যা যা করার প্রয়োজন, আইনগতভাবে তা করা হবে।’

/ইউএস/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী