সন্তানসহ রেললাইনে দাঁড়িয়ে গৃহবধূ, বাঁচাতে গিয়ে প্রাণ গেলো কলেজছাত্রেরও

গাইবান্ধা প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৪, ১৫:৪৮আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১৫:৪৮

গাইবান্ধায় সন্তানসহ রেললাইনে আত্মহত্যা করতে আসা এক গৃহবধূকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক কলেজছাত্রসহ ওই গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় গৃহবধূর কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হওয়া শিশুসন্তানকে পাঠানো হয়েছে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

সোমবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে গাইবান্ধা জেলা শহরের মাঝিপাড়া এলাকার রেললাইনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রের নাম নাজিউল ইসলাম। তার বাড়ি জেলার সাঘাটা উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। সে গাইবান্ধার বেসরকারি একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিল।

নিহত গৃহবধূর নাম আয়শা বেগম। তিনি সদর উপজেলার মাঝিপাড়া এলাকার আনোয়ারের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শিশুসন্তানকে সঙ্গে নিয়ে আত্মহত্যার উদ্দেশে ওই গৃহবধূ মাঝিপাড়া এলাকার রেললাইনে অপেক্ষা করছিলেন। একপর্যায়ে যখন ট্রেন আসা দেখেও লাইন থেকে সরছিলেন না তখন পাশ থেকে বিষয়টি দেখে কলেজছাত্র নাজিউল গৃহবধূকে লাইনের ওপর থেকে নামাতে হাত ধরে টানাটানি করতে থাকে। উভয়ের জোরাজুরির একপর্যায়ে ট্রেন এসে দুজনকেই ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজনেরই মৃত্যু হয়। এ সময় ওই নারীর কোলে থাকা তার দুই বছরের শিশুসন্তান রেললাইনের বাইরে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকেরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোনারপাড়া (গাইবান্ধা) রেলওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম।

তিনি জানান, সন্তানসহ গৃহবধূকে বাঁচাতে গিয়ে এক কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। ওই নারীর কোল থেকে ছিটকে পড়ে আহত শিশুসন্তানকে চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান