মানুষের মনে শান্তি নেই: নীলফামারীতে এরশাদ

নীলফামারী প্রতিনিধি
০৬ মার্চ ২০১৬, ২২:২০আপডেট : ০৬ মার্চ ২০১৬, ২২:২৫

মানুষের মনে শান্তি নেই: নীলফামারীতে এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দেশে শান্তি নেই উল্লেখ করে বলেছেন, দেশে যতই উন্নয়ন হউক, মানুষের মনে শান্তি নেই, নেই নিরাপত্তা। মা সন্তানকে খুন করছে, বন্দুকযুদ্ধে মানুষ মরছে। এভাবে দেশ চলে না, চলতে দেওয়া যায় না। মানুষ আজ নিরাপত্তা চায়।
রবিবার (৬মার্চ) বিকালে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রতিদিন শিশু হত্যা হচ্ছে, মানুষ হত্যা হচ্ছে। এ থেকে মানুষ মুক্ত হতে চায়। চায় মুক্ত বাতাস, মুক্তভাবে শ্বাসপ্রশ্বাস ফেলতে। কিন্তু মানুষের সে স্বাধীনতা নেই। জাতীয় পার্টি জ্বালাও-পোড়ায়ের রাজনীতি করে না। মানুষের শান্তি এবং স্বাধীনতা ফিরিয়ে দিতে পারে একমাত্র জাতীয় পার্টি।
এরশাদ বলেন, আমাকে ও আমার জাতীয় পার্টিকে নিঃশেষ করার চেষ্টা করে এখন বিএনপি নিজেই নিঃশেষ হওয়ার পথে বসেছে। তিনি আরও বলেন, আমার নামে ৪৬টি মিথ্যা মামলা দিয়েছিল। চার বছর জেলে বন্দী করে রেখেছিল। কারো সঙ্গে কথা বলতে দেয়নি। আমাকে ৫ কোটি টাকা জরিমানা করেছিল। এখন ৪৪টি মামলায় আমি আদালত থেকে খালাস পেয়েছি। জাতীয় পার্টিকে বিভিন্ন সময় ভাঙনের চেষ্টা করা হয়। তবে ঘুমন্ত জাতীয় পার্টি আজ বাংলার মাটিতে জেগে উঠেছে।

তিনি আরো বলেন, ১৯৯০ সালে সেচ্ছায় ক্ষমতা ছেড়েছি। কেন ছেড়ে দিলাম সেটি নিয়ে আমি বই লিখব। কথা ছিল সুষ্ঠু নির্বাচন দিয়ে যে ক্ষমতায় আসে আসুক। কিন্তু ওই শাহাবুদ্দিন বেঈমানের বাচ্চা আমাকে নির্বাচনই করতে দিলো না। আমাকে জেলে পুড়ে রাখল, মামলা হলো ৪৬টি। ছয় বছর জেল খাটলাম। পাঁচ কোটি টাকা জরিমানা দিলাম, এখনও দুটি মামলা ঝুলছে। ২৪ বছরেও আমাকে মামলা থেকে মুক্তি দেওয়া হলো না। এর কারণ আওয়ামী লীগ, বিএনপি আমাকে ভয় পায়, আমি রাজনীতিতে আসলে তাদের ভরাডুবি হবে।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বিরোধী দলীয় হুইপ নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য শওকত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তৃতা দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসবি রুহুল আমীন হাওলাদার, জেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকীসহ স্থানীয় নেতারা।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, সাংগঠনিক শক্তির মাধ্যমে একটি রাজনৈতিক দল সামনের দিকে এগিয়ে চলে। ওই রাজনীতিতে উদ্দেশ্য থাকে। আর সেটি অর্জনের জন্য প্রয়োজন কৌশল। এসময় তিনি সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান নেতাকর্মীদের প্রতি।

সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকে সভাপতি, বিরোধী দলীয় হুইপ নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য শওকত চৌধূরীকে সাধারণ সম্পাদক, শাহজাহান চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক এবং শাজ্জাদ পারভেজকে যুগ্ন সাধারণ সম্পাক করে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদ।

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের