লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

লালমনিরহাট প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৪, ১০:১৬আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১০:১৬

লালমনিরহাট জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চার জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তারের আদালত বৃহস্পতিবার (৪ এপ্রিল) এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

তারা হলেন- লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ ও সাধারণ সম্পাদক আরিফ ইসলামসহ অপর দুই ছাত্রলীগ নেতা তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি হোসাইন তূর্য ও লালমনিরহাট পৌর শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক।

জানা গেছে, গত বছরের ১৭ ডিসেম্বর মো. হুমায়ুন কবির নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। শুনানি শেষে আদালত মামলার বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য শাহজাহানপুর থানার ওসিকে নির্দেশ দেন। তদন্ত শেষে পুলিশ ঘটনার সত্যতা পাওয়ায় আদালতে প্রতিবেদন দাখিল করে।

জানা গেছে, চাঁদাবাজির মামলায় ছাত্রলীগের ওই চার নেতাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। বৃহস্পতিবার ছিল হাজিরার দিন। কিন্তু তারা আদালতে হাজির না হওয়ায় মামলার বাদী গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। শুনানি শেষে আদালত গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

সূত্র জানিয়েছে, গত বছর ১৯ আগস্ট রাতে ঢাকা থেকে  লালমনিরহাটে আসার জন্য কমলাপুর রেলস্টেশনে যান হুমায়ুন কবির। সেখানে আসামিরা তাকে ঘিরে ধরেন ও ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিদের হাতে থাকা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করেন। রডটি তার ঘাড়ে গিয়ে লাগে। এরপর আসামিরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যান। মামলার বাদী মো. হুমায়ুন কবির নিজেও  লালমনিরহাট জেলা ছাত্রলীগের পদধারী নেতা।

/এফআর/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম