ভারতের হুগলি জেলার জংলিপাড়ায় আটক গাইবান্ধার এক নারীকে উদ্ধারের দাবিতে রবিবার গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
গাইবান্ধা মহিলা পরিষদের সাধারন সম্পাদক রিক্তু প্রসাদ জানান, প্রায় তিন বছর আগে গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা তালুকের অন্তর্গত সর্বানন্দ গ্রাম থেকে তিন সন্তানের জননী সালমা বেগম নিখোঁজ হন। এরপর অনেক খোঁজ করেও তাকে আর পাওয়া যায়নি। সম্প্রতি সালমার পরিবারের কাছে খবর আসে, ভারতের হুগলির জংলিপাড়ায় বেসরকারী সংগঠন জনশিক্ষা প্রচার কেন্দ্রে তিনি আটক আছেন।
আটক সালমাকে উদ্ধার করার জন্য উত্থাপিত স্মারকলিপি প্রদান করার সময় উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সভাপতি আমাতুর নুর ছড়া, সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, নারী নেত্রী নাজমা শওকত, নিয়াজ আকতার ইয়াসমীন, অঞ্জলী রানী দেবী, মাহফুজা খানম মিতা, কাকলী সাহা, শংকরী দেব, শিরিন আফরোজ ও মায়ারানী পোদ্দার।
/এইচকে/








