‘যৌন হয়রানির প্রতিবাদ করায়’ তিনজনকে কুপিয়ে জখম

গাইবান্ধা প্রতিনিধি
০৭ মার্চ ২০১৬, ১৮:৩৫আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১৮:৩৭

জখমের প্রতীকী ছবি যৌন হয়রানির প্রতিবাদ করায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের এক বাড়িতে হামলা চালিয়ে মা, মেয়ে ও এক শিশুকে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।
আহতরা হলেন গ্রামের ধলু চন্দ্রের স্ত্রী শশীবালা (৩৫), তার মেয়ে ঝর্ণা রাণী (১৪) ও শিশু সন্তান গোপাল চন্দ্র (৯)। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শশীবালা বাংলা ট্রিবিউনকে জানান, তার মেয়ে ঝর্ণা রাণী উপজেলার কোচাশহর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাওয়া-আসার সময় নিয়মিত তার পথরোধ করেন একই গ্রামের মিলন চন্দ্র (২৪)। সম্প্রতি বিষয়টি ঝর্ণা তাকে জানালে তিনি বিষয়টি মিলনের মাকে জানান। এতেই ক্ষিপ্ত মিলন একদল দুর্বৃত্তকে সঙ্গে নিয়ে রবিবার গভীর রাতে ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর চড়াও হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. সজীব কুমার সরকার বলেন, আহতদের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। সুস্থ হতে সময়ের প্রয়োজন।
ওসি বলেন, হাসপাতালে গিয়ে আহতদের খবর নেওয়া হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম