খোকশাবাড়ীকে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত ইউনিয়ন ঘোষণা

নীলফামারী প্রতিনিধি
০৭ মার্চ ২০১৬, ২০:২৩আপডেট : ০৭ মার্চ ২০১৬, ২০:২৩

খোকশাবাড়ীকে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা নীলফামারী সদরের খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদকে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন।
সোমবার দুপুরে ইউনিয়নটির শাইলবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসমাবেশে এ ঘোষণা দেন জেলা প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক।
গণসমাবেশে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ঈমাম কাজী, পুরোহিতসহ সকল শ্রেণির পেশাজীবী অংশ নেন।
গণসমাবেশে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত সমাজ গড়তে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী ও ল্যাম্প প্ল্যান আইএম পাওয়ার প্রকল্পের প্রতিনিধি এনামুল হক, নিকা রেজিস্ট্রার মিজানুর রহমান, পুরোহিত সম্ভু মুখার্জী, খোকশাবাড়ী শিশু কিশোর ফোরামের সভাপতি মিতু আকতার প্রমুখ।
সমাবেশে জেলা প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক বলেন, বাল্যবিয়ে, যৌতুক ও মাদক দ্রব্য সমাজকে কলুসিত করছে। বাধাগ্রস্ত হচ্ছে জাতীয় উন্নয়ন, ফলে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। আর তাই জাতীয় উন্নয়নকে সামনে রেখে বাল্যবিয়ে যৌতুক, মাদক মুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে নীলফামারী উপজেলা প্রশাসন। যার অংশ হিসেবে নীলফামারীর ১৬টি ইউনিয়নকে ধারাবাহিকভাবে বাল্যবিয়ে, যৌতুক ও মাদক মুক্ত ঘোষণা করা হবে। 
/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম