কুড়িগ্রামের ৩৮০ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ও পরীক্ষা স্থগিত

কুড়িগ্রাম প্রতিনিধি
০৬ জুলাই ২০২৪, ২২:৫৯আপডেট : ০৬ জুলাই ২০২৪, ২২:৫৯

ব্রহ্মপুত্রের পর দুধকুমার ও ধরলার পানি বিপদসীমা অতিক্রম করায় কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পানিবন্দি হয়েছে আট উপজেলার ৪২ ইউনিয়নের লাখো মানুষ। প্লাবিত হওয়ায় ৩৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ও পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা বিভাগ।

জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার প্রতিবেদন বলছে, শনিবার (৬ জুলাই) বন্যা পরিস্থিতির অবনতি হয়ে জেলার আট উপজেলার ৫৩২ দশমিক ৩২ বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে। সরকারি হিসাবে ৮৪ হাজার ২৫২ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

শিক্ষা বিভাগ বলছে, বন্যায় জেলার ২৯০টি প্রাথমিক, ৭৯টি মাধ্যমিক বিদ্যালয়, ৩৬টি মাদ্রাসা এবং ছয়টি কলেজ প্লাবিত হয়েছে। এর মধ্যে ২৬৫টি প্রাথমিক বিদ্যালয় ও ছয়টি কলেজে পাঠদান বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া ৭৯টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৬টি মাদ্রাসায় চলমান ষাণ্মাসিক পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। আটটি মাধ্যমিক ও ৩২টি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।

জেলা শিক্ষা অফিসার শামসুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় এবং আশ্রয়কেন্দ্র খোলার কারণে পাঠদান বন্ধ ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে ষাণ্মাসিক পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। ওসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি পরবর্তীতে জানানো হবে।’

জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ব্রহ্মপুত্রের সঙ্গে ধরলা ও দুধকুমার নদের পানিও বিপদসীমা অতিক্রম করেছে। শনিবার দিনভর ব্রহ্মপুত্রের পানি সামান্য কমলেও এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সন্ধ্যা ৬টায় এই নদের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে, নুনখাওয়া পয়েন্টে ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে এবং হাতিয়া পয়েন্টে ৬৬ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। একই সময়ে ধরলার পানি বৃদ্ধি পেয়ে কুড়িগ্রাম সেতু পয়েন্টে বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে এবং দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

শনিবার দুপুরে দেওয়া বার্তায় পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামী ২৪ ঘণ্টা ব্রহ্মপুত্র অববাহিকায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও ধরলা ও দুধকুমার অববাহিকায় অবনতি হতে পারে।

/এএম/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী