দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ

দিনাজপুর প্রতিনিধি
১০ আগস্ট ২০২৪, ১৯:৪০আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১৯:৪০

দেশের কয়েকটি স্থানে মন্দির, সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর এবং লুটপাটের প্রতিবাদে দিনাজপুরে গণঅবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সচেতন নাগরিক সমাজের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের জানমাল রক্ষাসহ চার দফা দাবি উত্থাপন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তর কুমার রায়, রাজ দেবোত্তর এস্টেটের সদস্য ও চিকিৎসক ডা. ডিসি রায়, সনদ চক্রবর্তী লিটু ও প্রফেসর ড. বিকাশ প্রমুখ। এ সময়, ‘হিন্দু-মুসলিম ভাই ভাই, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সেভ বাংলাদেশি হিন্দু’সহ বিভিন্ন প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে হাজারো সনাতন ধর্মাবলম্বী মানুষ বিক্ষোভে অংশ নেন। 

কর্মসূচিতে বক্তারা বলেন, প্রতিটি লড়াই সংগ্রামে সব সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে। কিন্তু দেশে কোনও পরিস্থিতির সৃষ্টি হলেই হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয়ে হামলা-ভাঙচুর চালানো হয়। অগ্নিসংযোগ করা হয়, লুটপাট করা হয়। যেকোনো ধরনের ইস্যু আসলেই আমাদের জানমালের ওপর আঘাত করা হয়। স্বাধীন দেশে আমাদের নিরাপত্তা নেই কেন? সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আমাদের ওপর হামলা হয়েছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং লুটপাট হয়েছে। যারা এসবে জড়িত, তাদের কঠোর শাস্তি চাই আমরা।

এ সময় চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো- সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সব প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন ও সংখ্যালঘুদের ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ প্রদান। 

/এএম/
সম্পর্কিত
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
বিহারে মুখ্যমন্ত্রীর বাসভবনের পথে শিক্ষার্থীদের মিছিল, ব্যারিকেড ভাঙতেই জলকামান
‘মা মারা যাচ্ছে, চিকিৎসা করাতে পারছি না’ ব্যাংকে জমানো টাকা তুলতে না পেরে গ্রাহকদের কান্না
সর্বশেষ খবর
চ্যাটজিপিটি ও ক্লড দিয়েই হবে শেয়ার কেনাবেচা 
চ্যাটজিপিটি ও ক্লড দিয়েই হবে শেয়ার কেনাবেচা 
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর অডিশন রাউন্ড অনুষ্ঠিত
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর অডিশন রাউন্ড অনুষ্ঠিত
গোলাপি ফ্লেমিঙ্গো, লেবুর বাগান ও হারানো ইতিহাসের গল্প সিসিলির ভেন্ডিকারিতে
গোলাপি ফ্লেমিঙ্গো, লেবুর বাগান ও হারানো ইতিহাসের গল্প সিসিলির ভেন্ডিকারিতে
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি 
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি 
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?