এক বন্দির মৃত্যুর ঘটনায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

রংপুর প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৪, ১৩:০০আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১৪:৩৯

রংপুর কেন্দ্রীয় কারাগারে এক বন্দির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাল্টাপাল্টি ধাওয়ায় আহত হয়েছেন অর্ধশতাধিক বন্দি। খবর পেয়ে সেনা ও র‌্যাব সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কারাগার সূত্রে জানা গেছে, রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক বাহারুল ইসলাম নামে এক বন্দি শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ খবর কারাগারে ছড়িয়ে পড়লে বন্দিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কারা কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও অবহেলায় ওই বন্দি মারা গেছেন বলে অভিযোগ তোলা হয়। এ সময় বন্দিদের মধ্যে দুপক্ষে বিক্ষোভ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারাপুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এতে আহত হন অর্ধশতাধিক কারাবন্দি।

এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়। খবর পেয়ে জেলা প্রশাসক মোবাশ্বের হাসান বেলা ১২টায় রংপুর কেন্দ্রীয় কারাগারে আসেন। এরপরেই সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, সেনা ও র‌্যাব সদস্যরা কারাগারে আসেন। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। হৃদরোগে এক বন্দির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কারাগারে দুই গ্রুপে সংঘর্ষ বাঁধে। পরে সেনা ও র‌্যাব সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক