খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ায় দিনাজপুর হলিল্যান্ড কলেজের ১১ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন-রিফাত, জেবা, আফসানা, রিমু, উর্মি, ইতি, রুবি, মনিরা, প্রিয়া, লিজা ও শারমিন। তাদেরকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলেজ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১ টার দিকে হলিল্যান্ড কলেজের আবাসিক হলের ছাত্রীরা নাস্তা খাওয়ার পর বিষক্রিয়ায় আক্রান্ত হয়। এর মাত্রা বেড়ে গেলে বিকালে তাদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম জানান, সকালে নিয়মিত নাস্তার পরিবর্তে অন্য নাস্তা দেওয়ায় এ ঘটনা ঘটতে পারে।
/এআর/








