সাগর-রুনি হত্যার বিচার দাবিতে সৈয়দপুরে মানববন্ধন

নীলফামারী প্রতিনধি
০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৫

সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

সৈয়দপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ সাধারণ মানুষজন। বৃষ্টি উপেক্ষা করে প্রায় ঘণ্টাব্যাপী চলে এই মানববন্ধন। এতে সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের সৈয়দপুর প্রতিনিধি সৈয়দা রুখসানা জামান শানু। 

মানববন্ধনে বক্তব্য দেন সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার সাকির হোসেন বাদল, প্রেসক্লাবের আহ্বায়ক ও সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক শওকত হায়াত শাহ, দৈনিক আনন্দ বাজার পত্রিকার শাহজাহান আলী মনন, দৈনিক জনকণ্ঠ ও আনন্দ টিভির প্রতিনিধি মিজানুর মহসিন, দৈনিক ভোরের পাতার জয়নাল আবেদিন হিরো, সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম। মানববন্ধনটি সঞ্চালনা করেন দ্য ডেইলি অবজারভারের সৈয়দপুর প্রতিনিধি সাব্বির আহমেদ সাবের। এ সময় প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে সাগর-রুনি হত্যাকাণ্ডের চার্জশিট দিয়ে বিচার সম্পন্ন করার আহ্বান জানান। একই সঙ্গে সব সাংবাদিক হত্যাকাণ্ডের ও নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার চান।

/এএম/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি