গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের বাসচাপায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এছাড়া বাস ও নসিমনের কমপক্ষে ৯ জন যাত্রী আহত হন। আহতদের গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার হাইওয়ে থানার ওসি ফুয়াদ রুহানী জানান, নীলফামারী থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের বাসটি ওই এলাকায় বিপরীতমূখী শ্যালো ইঞ্জিনচালিত শিলপাটা বোঝাই নছিমনকে চাপা দেয়। এতে নছিমনে চালকসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
ওসি আরও জানান, বাস ও নসিমন আটক করা হয়েছে। তবে বাসচালককে আটক করা সম্ভব হয়নি।
/এআর/টিএন/








