ভারতীয় হ্যাকারদের নিয়ন্ত্রণ থেকে উদ্ধার হলো বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট

কুড়িগ্রাম প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৪, ২২:১৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২২:১৭

ভারতীয় হ্যাকারদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে প্রায় এক মাস পর সচল হয়েছে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইটটি। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ওয়েবসাইটটি সচল হয়। স্কুলটির সহকারী শিক্ষক রেমাউল ইসলাম ওয়েবসাইট চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও ওয়েবসাইট ঠিকানা https://www.kurigramgghs.edu.bd/- তে ব্রাউজ করে সাইটটিতে প্রবেশ করা যাচ্ছে, যা বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত সম্ভব হচ্ছিল না।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে স্কুলটির ওয়েবসাইট হ্যাক করে ভারতীয় হ্যাকার গ্রুপ। গত ৭ আগস্ট বিষয়টি শিক্ষক ও শিক্ষার্থীদের নজরে আসে। এ নিয়ে ওয়েবসাইটটি নির্মাতা প্রতিষ্ঠান পি-সফট করপোরেশনকে তাৎক্ষণিক অবহিত করে স্কুল কর্তৃপক্ষ। প্রায় এক মাস পর সাইটটি নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করলো আইটি প্রতিষ্ঠানটি।

সাইটটির নিয়ন্ত্রণ নিয়ে ভারতীয় হ্যাকার গ্রুপ তাতে নিজেদের লোগোসহ লিখে রাখে ‘HACKED BY INDIAN CYBER DAYAN SQUAD ’। শুধু তাই নয়, হ্যাকার গ্রুপটি ‘প্রতিশোধের’ ঘোষণা দিয়ে বাংলাদেশ সরকারকে সতর্ক করে লিখে রাখে, ‘হ্যালো প্রিয় সরকার! তোমাদের কিছু লোকজন আমাদের ভারতীয় সাইবার স্পেস স্পর্শ করেছে, আমরা প্রতিশোধ নেবো। আমরা ভারতীয়। আমরা গোটা বিশ্বে নেতৃত্ব দিচ্ছি। ভারতীয়দের ঘাটতে এসো না।’

ওয়েবসাইটটি পুনরুদ্ধার করে নিরাপত্তা হালনাগাদ করারও পরামর্শ দেয় তারা। একইসঙ্গে পরে সতর্ক থাকার কথাও জানায়।

সাইটটি ভারতীয় হ্যাকাররা হ্যাক করেছিল নিশ্চিত করে পি-সফট করপোরেশনের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘এগুলো ভারতীয় হ্যাকার গ্রুপের কাজ। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হাজারেরও বেশি সাইটে তারা সাইবার হামলা চালিয়েছে। এর মধ্যে আমাদের কোম্পানির প্রায় ৭০টি সাইট হ্যাক হয়েছিল। বেশির ভাগ ঠিক করা হয়েছে। কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাইটটিও গতকাল রাতে (বৃহস্পতিবার) ঠিক করা হয়েছে। বর্তমানে সাইটটি সচল রয়েছে।’ 
ভারতীয় হ্যাকার গ্রুপ নিয়মিত বাংলাদেশে সাইবার হামলা চালায় বলেও জানান তিনি।

কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেমাউল ইসলাম বলেন, ‘প্রায় একমাস পর আমাদের স্কুলের ওয়েবসাইটটি সচল হয়েছে। সংশ্লিষ্ট দায়িত্বশীলকে ওয়েবসাইটটি হালনাগাদ করার জন্য বলা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
মে মাসে অনলাইনে জুয়ার বিস্তার ‘নতুন ঝুঁকি’
পাঁচ দিনেই ইনস্টাগ্রামে বিজেপিকে পেছনে ফেললো ককরোচ পার্টি
অনলাইন পশুর হাটের সুবিধা-অসুবিধা
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান