অনলাইন পশুর হাটের সুবিধা-অসুবিধা

জীবনযাপন ডেস্ক 
২১ মে ২০২৬, ১১:২১ আপডেট : ২১ মে ২০২৬, ১১:২১

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে দেশে জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন পশুর হাট। বিশেষ করে কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ঘরে বসেই কোরবানির পশু কেনার প্রবণতা বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রেতারা সহজেই পশু পছন্দ, দরদাম ও বুকিং করতে পারছেন। তবে এর পাশাপাশি প্রতারণা, পশুর মান যাচাই এবং ডেলিভারি জটিলতা নিয়ে উদ্বেগও বাড়ছে।

বিক্রেতাদের দাবি, অনলাইন হাটের মাধ্যমে সময় ও পরিবহন খরচ কমছে। এতে ক্রেতারা ভিড় এড়িয়ে নিরাপদে পশু কিনতে পারছেন। বিশেষ করে কর্মব্যস্ত মানুষ ও দূরের ক্রেতাদের জন্য এটি অনেক সুবিধাজনক হয়ে উঠেছে। এছাড়া অনলাইনে পশুর ছবি, ভিডিও, ওজন ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দেখার সুযোগ থাকায় অনেকেই সহজে সিদ্ধান্ত নিতে পারছেন।

অনলাইনে হাটের আয়োজনকারী প্রতিষ্ঠানের প্রধানরা জানিয়েছেন, দেশের বিভিন্ন এলাকা থেকে সম্পূর্ণ অর্গানিক গরু তারা সংগ্রহ করেন। যারা বুকিং দিচ্ছেন, ঈদের দু’দিন আগে তাদের বাসায় গরু পৌঁছে দেওয়া দেন তারা।

তবে সংশ্লিষ্টরা বলছেন, সরাসরি পশু না দেখে কেনাকাটা করায় অনেক সময় প্রতারণার শিকার হচ্ছেন ক্রেতারা। অনলাইনে দেখানো পশুর সঙ্গে বাস্তবে মিল না পাওয়া, অতিরিক্ত দাম নেওয়া কিংবা নির্ধারিত সময়ে পশু ডেলিভারি না দেওয়ার অভিযোগও রয়েছে। এছাড়া পশুর স্বাস্থ্য ও বয়স যাচাই করাও অনলাইনে কঠিন হয়ে পড়ে।

ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা বলছেন, অনলাইন পশুর হাট ব্যবহারের ক্ষেত্রে ক্রেতাদের সতর্ক থাকতে হবে। বিশ্বস্ত প্ল্যাটফর্ম থেকে পশু কেনা, বিক্রেতার তথ্য যাচাই এবং সম্ভব হলে ভিডিও কলে পশু দেখার পরামর্শ দিয়েছেন তারা।

বিশেষজ্ঞদের মতে, সঠিক তদারকি ও নিরাপদ লেনদেন নিশ্চিত করা গেলে ভবিষ্যতে অনলাইন পশুর হাট দেশের কোরবানির বাজার ব্যবস্থায় বড় ভূমিকা রাখতে পারে।

 

/এমএএল/
সম্পর্কিত
‘ভুয়া অর্ডারে’ কেনাকাটার নতুন নেশা
ভ্রমণের আগে অনলাইন রিভিউ কতটা বিশ্বাস করবেন
অনলাইনে অ্যান্ড্রয়েড ডিভাইস কিনে পেলেন গোবর
সর্বশেষ খবর
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!