‘শেখ হাসিনাকে শতবার ফাঁসি দেওয়া যাবে’

কুড়িগ্রাম প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৩আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছেন, ‘তোমরা আমাদের হাজার হাজার লোককে হত্যা করেছো। আমাদের লোকদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছো। শেখ হাসিনার বিচার করতে মিথ্যা মামলা দিতে হবে না। সে যা করেছে, সত্য মামলা দিয়ে তাকে শতবার ফাঁসি দেওয়া যাবে। খুন, অপরাধ ও হত্যা যারা করেছে, বাংলাদেশের শহীদ পরিবারের কান্না অনুযায়ী তাদের বিচার এই দেশের মাটিতে হবে। সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে। সেই ট্রাইব্যুনালে বিচার হবে। যেখানে যেখানে যারা অপরাধ করেছে, সাক্ষ্যপ্রমাণ থাকলে সত্য ঘটনা দিয়ে আপনারা মামলা করে তাদের বিচারের আওতায় আনুন।’

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে কুড়িগ্রাম শহরের পৌর অডিটোরিয়ামে জেলা জামায়াত আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা সরকারের পতনের পুরো কৃতিত্ব ছাত্রদের দিয়ে জামায়াত নেতা বলেন, ‘এই যে আন্দোলনটা হয়ে গেলো, এটা কিন্তু দলের আন্দোলন ছিল না। একটা সার্বজনীন ছাত্রজনতার আন্দোলনে গণঅভ্যুত্থান হয়ে গেছে। আমরা ১৫ বছরের আন্দোলনে রাজনৈতিক দলগুলো যা পারিনি মাত্র এক মাসেরও কম সময়ে আমাদের তরুণ ছাত্ররা রক্ত দিয়ে সে আন্দোলনকে সফল করেছে।’

আবু সাঈদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, ‘আজকে রংপুর তথা উত্তরাঞ্চলের মানুষের জন্য গর্ব হলো শহীদ আবু সাঈদ। তার এই বীরত্বপূর্ণ আত্মদান দেখে সারা দেশ এবং দুনিয়ার বিবেক নাড়া দিয়েছিল। লাখ লাখ মানুষ রাজপথে নেমেছে। মায়েরা নেমেছে, শিক্ষকরা নেমেছে, শিশুরা নেমেছে। রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে আন্দোলনটা হয়েছে।’

দেশের বিরুদ্ধে ভেতরে-বাইরে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে পরওয়ার বলেন, ‘এখনও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পেতাত্মারা ঘাপটি মেরে আছে। এসব পরিষ্কার করে দেশপ্রেমীদের নিয়োগ দিতে হবে।’

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের