প্রথমদিন বিশ্ববিদ্যালয়ে এসে উপাচার্য দেখলেন অধিকাংশ শিক্ষক-কর্মকর্তা অনুপস্থিত

রংপুর প্রতিনিধি 
২২ সেপ্টেম্বর ২০২৪, ২১:১১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ২১:১১

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য ড. মো. শওকত আলী রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন দফতর পরিদর্শনে এসে হতবাক হয়েছেন। কারণ তিনি দেখেন অধিকাংশ দফতরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক কর্মস্থলে অনুপস্থিত। এমনকি অনেক দফতর তালাবদ্ধ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, উপাচার্য রবিবার সকাল ৯টায় কর্মস্থলে উপস্থিত হন। পরে প্রশাসনিক বিভিন্ন দফতর পরিদর্শন করতে যান। এ সময় অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে দফতরে পাননি। উপাচার্য এসেছেন শুনে কেউ কেউ তড়িঘড়ি করে অফিসে আসেন। পরে উপাচার্য তাদের অফিসে ডেকে সতর্ক করেন।

এ ব্যাপারে উপাচার্য ড. মো. শওকত আলী বলেন, ‘আমি সকাল ৯টায় অফিসে আসতে পারলে তারা কেন আসতে পারবে না। অনেকে সকাল ৯টা তো দূরের কথা সাড়ে ৯টায়ও অফিসে আসেননি। এভাবে বিশ্ববিদ্যালয় চলতে পারে না। চাকরি করতে হলে অফিসের সময় এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন মানতে হবে। আজ প্রথমদিন হিসেবে সবাইকে সতর্ক করে দিয়েছি। এরপর আর কোনও ছাড় দেওয়া হবে না। কাউকে অনুপস্থিত দেখলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

গত ১৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শওকত আলী।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে প্রফেসর ড. মো. শওকত আলীকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো। ভাইস-চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। উপর্যুক্ত পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনও সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, প্রভোস্টসহ গুরুত্বপূর্ণ পদে থাকা প্রায় ৪০ জন ব্যক্তি পদত্যাগ করেন।

/এএম/
সম্পর্কিত
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
আবু সাঈদ হত্যা মামলারোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত সাবেক উপাচার্যকে ট্রাইব্যুনালে হাজির
‘দলীয় বিবেচনায়’ ভিসি নিয়োগ দেওয়ায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের