ইউপি নির্বাচন

সুন্দরগঞ্জে ১৭ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

গাইবান্ধা প্রতিনিধি
১৪ মার্চ ২০১৬, ০১:২৫আপডেট : ১৪ মার্চ ২০১৬, ০১:২৮

ইউপি নির্বাচন-২০১৬ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে ১৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হাবিবুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
মনোনয়নপত্র প্রত্যাহারকারীদের মধ্যে চেয়ারম্যান পদে দুই জন, সংরক্ষিত মহিলা আসনে দুই জন এবং সাধারণ সদস্য পদে ১৩ জন।
রবিবার বিকেলে ওই ১৭ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আজই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিল।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হাবিবুল আলম বলেন, এখনও ওই ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৭৮ জন এবং সাধারণ সদস্য পদে ৫২১ জন প্রার্থী রয়েছেন। যাদের মধ্যে দলীয় চেয়ারম্যান প্রার্থী ৩৭ জন।

উল্লেখ্য, আগামী ৩১ মার্চ ওই ইউনিয়গুলোতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

/এসএনএইচ/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম