দিনাজপুর শহরে অগ্নিকাণ্ডে ১৩টি ঘর ভস্মীভূত

দিনাজপুর প্রতিনিধি
১৪ মার্চ ২০১৬, ০৪:৫৭আপডেট : ১৪ মার্চ ২০১৬, ০৫:৩০

অগ্নিকাণ্ড দিনাজপুর শহরের নতুনপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে চার পরিবারের ১৩টি ঘর ভস্মীভূত হয়। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছে অগ্নিদগ্ধ পরিবারের সদস্যরা। দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানান, রবিবার রাত সাড়ে ৭ টার দিকে দিনাজপুর শহরের নতুনপাড়া এলাকার আব্দুর রহিমের বাড়িতে বিদ্যুতের সর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী আরও তিনটি বাড়িতে ছড়িয়ে পড়ে।
বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে বলে জানা যায়। অগ্নিকান্ডে আব্দুর রহিম, দুলাল, রহমান ও আব্দুল কুদ্দুসের চার বাড়ির ১৩টি ঘর ভস্মীভূত হয়েছে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এর আগে গত শনিবার দিবাগত রাত প্রায় সাড়ে ১০ টার দিকে খানসামা উপজেলার সরকারপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ৬০টিরও অধিক বাড়িঘর পুড়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়। ওই এলাকার ললনী রায়ের বাড়িতে জ্বালিয়ে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক