জিয়াউর রহমানকে ‘রাজাকার’ বলায় সাবেক প্রতিমন্ত্রী ও পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা

পঞ্চগড় প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১১

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে রাজাকার ও যুদ্ধাপরাধী বলায় পঞ্চগড়ে সাবেক আইন প্রতিমন্ত্রী (পরে খাদ্যমন্ত্রী) কামরুল ইসলাম ও দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সাবেক ছাত্রনেতা ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক ইউনুস শেখ রবিবার (৩০ সেপ্টেম্বর) পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। আদালতের বিচারক জাহিদ হাসান মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। সোমবার দুপুরে আদালত চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে সিনিয়র আইনজীবী আদম সুফি এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে আইনজীবী আদম সুফি বলেন, ২০১০ সালের ২১ মে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদের এক অনুষ্ঠানে সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজাকার এবং যুদ্ধাপরাধী বলেন। তিনি একজন সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক। বাদী এই কথা আজও ভুলতে পারেননি। তখনই তিনি আইনের আশ্রয় নিতে চেয়েছিলেন। কিন্তু পরিস্থিতির কারণে পারেননি। এ জন্য এখন মামলা করেছেন। খবরটি করতোয়া পত্রিকায় ছাপা হওয়ায় পত্রিকার সম্পাদককে মামলার আসামি করা হয়। আদালত তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে আগামী ৩০ ডিসেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।

বাদী ইউনুস শেখ বলেন, কী কারণে তিনি এমন কথা বলেছেন, এটা জানতে এবং আইনের আশ্রয় নিতে তখন চেষ্টা করেও পারিনি। এখন সুযোগ এসেছে বলে আমি আইনের আশ্রয় নিয়েছি। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার ও মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন কি না- এটা আমি আদালতের কাছে জানতে চেয়েছি।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম