নীলফামারীতে বিশেষ অভিযানে আ.লীগের ১৪ নেতাকর্মী গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৪, ১০:৫৮আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১০:৫৮

নীলফামারীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্ন মামলার আসামি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে জেলার বিভিন্ন উপজেলার পাড়া মহল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়। নীলফামারী সদর থানার ওসি এম আর সাঈদ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক লাফিজ উদ্দিন লাহিন (৩৫), সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (৫৫), উপজেলার রামকোলা গ্রামের মৃত বিনয় কুমার রায়ের ছেলে নিতাই চন্দ্র রায় (৪৫), একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে ফারুক আলী (৫৫), মৃত কামাল উদ্দিন শাহ ফকিরের ছেলে মাহিদুল ইসলাম (৫২), নীলফামারী পৌর শহরের শুটিপাড়া গ্রামের মৃত কাসেম আলীর ছেলে হাসান আলী (৪০), নতুন বাজার এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে শাহজাহান (৪৭)।

জেলার কিশোরীগঞ্জ উপজেলার শফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ কবির হোসেন (৩০), আব্দুল ওহাবের ছেলে আতিকুর রহমান (৩৬), একই উপজেলার মৃত পায়েস উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া (৩৯), ডোমার উপজেলার নিরঞ্জন রায় (২৮), মনিরুজ্জামান বাদল (৪০), সবুজ ইসলাম (৩৬) ও নজরুল ইসলাম (৩৮)।

নীলফামারী থানার ওসি এম আর সাঈদ বলেন, ডোমার, কিশোরীগঞ্জ ও সদর উপজেলায় বিশেষ অভিযানে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সদরে সাত জন। বাকি সাত জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে মামলা রয়েছে। আইন ও বিধি মেনে আমরা তাদেরকে আদালতে হস্তান্তর করবো।

তিনি আরও বলেন, বিএনপি নেতা গোলাম রব্বানীকে বিচারবহির্ভূত হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরসহ আওয়ামী লীগের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন নিহতের স্ত্রী।

উল্লেখ্য, গত ৫ আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত জেলার বিভিন্ন থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা, লুটপাট, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধের অভিযোগে মোট সাতটি মামলা হয়েছে।  

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম