সৈয়দপুরে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৪, ২২:৪৮আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ২২:৪৮

নীলফামারীর সৈয়দপুরে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সন্ত্রাসী হামলা চালিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি, বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) রাত থেকে রবিবার (৬ অক্টোবর) সকাল পর্যন্ত তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পূর্ব বোতলাগাড়ীর গ্রামের সোলেমান আলীর ছেলে আওয়ামী লীগ কর্মী আব্দুল হান্নান শাহ (৪৯), শহরের ইসলামবাগ চিনি মসজিদ এলাকার জাবেদ হোসেনের ছেলে ছাত্রলীগকর্মী জাহিদ হাসান সানি (২৫), শহরের কয়ানিজ পাড়ার মজিবর রহমানের ছেলে আওয়ামী লীগ কর্মী আরশেদ আলো (৪৫)।

এ ছাড়াও, উপজেলার কয়া-গোলাহাট ডাঙ্গাপাড়ার শাহাজ উদ্দিনের ছেলে কৃষকলীগ নেতা শামসুল হক (৪৮), বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী তহশিলদার পাড়ার জালাল উদ্দীনের ছেলে আওয়ামী লীগ নেতা রবি সরকার (৫৩), একই উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ঠনঠনিয়া পাড়ার আব্দুল গফুরের ছেলে তাঁতি লীগের নেতা রেজাউল করিম (৪৯)।

সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শনিবার রাত থেকে আজ রবিবার সকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়। পরে বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, জেলা পুলিশের বিশেষ অভিযানে এর আগে ছয় উপজেলায় বিভিন্ন মামলায় আওয়ামী লীগের ৭১ জনসহ সৈয়দপুরে বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় আরও ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে জেলায় তৃতীয় দফায় ওই ছয় জনসহ মোট ৭৭ জনকে গ্রেফতার করা হলো।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান