বরখাস্ত ম্যাজিস্ট্রেট ঊর্মির বিরুদ্ধে লালমনিরহাটে মামলার আবেদন

লালমনিরহারট প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৪, ১৯:৪৪আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ২০:৪৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে লালমনিরহাটে মামলার আবেদন করা হয়েছে। বুধবার (০৯ অক্টোবর) বিকালে লালমনিরহাট সদর থানায় মামলার আবেদন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তাহহিয়াতুল হাবীব মৃদুল। লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে বলা হয়েছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। সেই আবু সাঈদকে লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার পদে থাকা তাপসী তাবাসসুম ঊর্মি সন্ত্রাসী বলে আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করেছেন। এটা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে অবমাননা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি দেওয়ার শামিল। এটি মানহানিকর ও রাষ্ট্রদ্রোহের শামিল। অভিযোগটি তদন্ত করে দ্রুত ঊর্মিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মামলার বাদী তাহহিয়াতুল হাবীব মৃদুল বলেন, ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করে গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

ওসি আব্দুল কাদের বলেন, অভিযোগ পেয়েছি। অভিযুক্ত যেহেতু সরকারি কর্মকর্তা এবং দেশে তার বিরুদ্ধে আরও অভিযোগ হয়েছে। তাই সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই দিন তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে খুলনার আদালতে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করায় মামলাটি করেন জাতীয় পার্টির (রওশন) নেতা মোল্লা শওকাত হোসেন বাবুল। বুধবার দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২-এর বিচারক মো. আল আমিনের আদালতে মামলাটি করা হয়।

তাপসী তাবাসসুমের একটি ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। ওই পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যকে কটাক্ষ ও সমালোচনা করা হয় বলে অভিযোগ উঠেছে। গত সোমবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার উদ্যোগ নেওয়া হয়েছে। তার আগে রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। 

/এএম/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক