নীলফামারীর রামনগর ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

নীলফামারী প্রতিনিধি
১৫ মার্চ ২০১৬, ২০:৪০আপডেট : ১৫ মার্চ ২০১৬, ২০:৪০

নীলফামারীর রামনগর ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা নীলফামারী সদরের রামনগর ইউনিয়নকে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়নটির রামনগর উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশে বেলুন উড়িয়ে এ ঘোষণা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পুলিশ সুপার জাকির হোসেন খান।
গণসমাবেশের সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেত আলী এ সময় শপথবাক্য পাঠ করান।
সভাপতি বলেন,ধারাবহিক এই প্রক্রিয়া চলতি মাসের ১৮ মার্চ শেষ হবে। এরপর ২২ এপ্রিল নীলফামারী সদর উপজেলাকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিয়ে  মুক্ত ঘোষণা করা হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএমএ সভাপতি ডা. মমতাজুল ইসলাম মিন্টু, জেলা সহকারি পুলিশ সুপার সদর (সার্কেল) ফিরোজ কবির, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, সদর থানার ওসি শাহজাহান পাশা, রামনগর ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলাম তুহিন, নিকা রেজিষ্ট্রার নজরুল ইসলাম, কিশোর-কিশোরী ফোরামে সভাপতি হেমন্ত চন্দ্র রায়, মসজিদের ঈমাম গোলাম মোস্তফা ও ল্যাম্প প্ল্যান আইএম পাওয়ার প্রকল্পের প্রতিনিধি এনামুল হক প্রমুখ।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম