রংপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, তবু ক্যাম্পাসে ছাত্রদলের পোস্টার

রংপুর প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৪, ০৯:১১আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৯:১১

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ১০৮তম সিন্ডিকেটে ‘লেজুড়বৃত্তিক’ ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণার পরও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচির পোস্টার লাগিয়েছেন দলটির কর্মীরা। ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন উপলক্ষে এসব পোস্টার সাঁটানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী গোলাম রহমান শাওন বলেন, ‘অপরাজনীতির কারণে আমরা আবু সাঈদকে হারিয়েছি। অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের চাওয়া ও গণস্বাক্ষরের ভিত্তিতে সিন্ডিকেট মিটিংয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। ছাত্রসংসদ দ্রুত চালু করার প্রক্রিয়াও চলমান। এর মধ্যে একটি মহল ফের ছাত্ররাজনীতি চালুর চেষ্টা করছে। দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরও যারা ক্যাম্পাসে রাজনৈতিক পোস্টার লাগিয়েছে, তারা অপরাধ করেছে। তাদের শাস্তির আওতায় আনতে হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আল আমিন বলেন, ‘এটা ছাত্রদলের পোস্টার না। বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার। আমাদের সংগঠনের ১৪টা উইং আছে। এর মধ্যে ছাত্রদল, যুবদলসহ সবাই এই কর্মসূচি পালন করবে। সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসায় পোস্টার লাগানো হচ্ছে। এটা কেন্দ্র থেকে দেওয়া। তাই এতে লেজুড়বৃত্তিক রাজনীতি দেখছি না।’ এ বিষয়ে প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘প্রাথমিক কথা বলেছি; কিন্তু তারা কোনও সিদ্ধান্ত জানায়নি।’

উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, ‘প্রক্টর বিষয়টা দেখছেন। তবে বিশ্ববিদ্যালয় সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ আছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী