শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ, সেই যুবলীগ নেতা কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৪, ১৮:৪৪আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৮:৪৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ও বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেফতার আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

জাহাঙ্গীর আলম (৪৫) গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগের দফতর সম্পাদক। তিনি গোবিন্দগঞ্জ পৌর এলাকার হিরক পাড়ার মোজাম্মেল হকের ছেলে।

রবিবার (১৭ নভেম্বর) বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারের পাঠানো হয়েছে। এর আগে, রবিবার ভোরে গোপন খবরে অভিযান চালিয়ে নওগাঁ জেলার মান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ তার সহযোগীরা মিলে তিন আগস্ট গোবিন্দগঞ্জের বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। ওই দিন থেকে তিনি ও তার লোকজন নিয়ে আত্মগোপনে চলে যান। এরপর জাহাঙ্গীর আলম গোপনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। সেই ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রশাসন ও সাধারণ মানুষের নজরে আসে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, গোপন খবরে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে নওগাঁ জেলার মান্দা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুরের মামলা রয়েছে। এ ছাড়া তিনি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
যুবলীগের মিছিলে এনসিপির ধাওয়া, পুলিশ বলছে জানা নেই
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ৩২ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী