রংপুর থেকে উপদেষ্টা নিয়োগ না দিলে উত্তরাঞ্চলে ‘ব্লকেড’ কর্মসূচির হুঁশিয়ারি

রংপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৪, ০৮:০২আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৮:০২

আগামী তিন দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে রংপুর বিভাগ থেকে প্রতিনিধি নিয়োগ দেওয়া না হলে বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় অনির্দিষ্টকালের জন্য ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় ছাত্র-জনতা।

রবিবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ছাত্র-জনতার ব্যানারে স্থানীয় সমন্বয়ক আলমগীর নয়ন।

সংবাদ সম্মেলনে নয়ন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে দেশের তিন বিভাগ থেকে কোনও উপদেষ্টা না রেখে বৈষম্য করা হয়েছে। বিশেষ করে রংপুর থেকে উপদেষ্টা না রাখায় শহীদ আবু সাঈদের আত্মত্যাগের সাথে বেইমানি করা হয়েছে।

তিনি বলেন, বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিজম রংপুরসহ উত্তরবঙ্গের উন্নয়নকে তলানিতে রেখে গোপালগঞ্জের উন্নয়ন করেছে। আমাদের মনে হচ্ছে, উপদেষ্টা পরিষদের রংপুরের প্রতিনিধি না থাকায় এই সরকারও আমাদের উন্নয়ন বঞ্চিত করবে। আমরা এর অবসান চাই।

সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়, আগামী তিন দিনের মধ্যে রংপুর থেকে উপদেষ্টার নাম ঘোষণা করতে হবে। তা না হলে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় এক যোগে উত্তরাঞ্চলজুড়ে ব্লকেড কর্মসূচি শুরু হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে আরও ঘোষণা দেওয়া হয়, পঞ্চগড়ের জিরো পয়েন্টে, ঠাকুরগাঁওয়ের গোলচত্বর, দিনাজপুরের দশমাইল মোড়, নীলফামারী গোল চত্বর, কাউনিয়ায় তিস্তা সেতু লালমনিরহাটের তিস্তা সেতু পয়েন্ট রংপুরের মর্ডান মোড়, সিরাজগঞ্জের হাটি কুমরুল, বগুড়ার বনানী, নাটোরের গোল চত্বর, রাজশাহীর বাইপাস, চাঁপাইনবাবগঞ্জ মোড়, নওগার ব্রিজ, জয়পুরহাট মোড় এলাকায় একসঙ্গে রাজপথ রেলপথ ব্লকেড কর্মসূচি পালিত হবে।

সাংবাদিক সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

/ইউএস/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের