বিএনপি ক্ষমতায় এলে আবার নতুন কুঁড়ি অনুষ্ঠান চালু করবো: তারেক রহমান

লালমনিরহাট প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৪, ১৮:১৪আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৮:১৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে নতুন কুঁড়ি নামে অনুষ্ঠান হতো, সেখানে নতুন প্রজন্মকে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে দক্ষ করে তুলতে কাজ করা হতো। আবারও আমরা সুযোগ পেলে সেই কর্মসূচি চালু করবো।’

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে লালমনিরহাটের আবুল কাশেম কলেজ মাঠে আয়োজিত ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের’ চূড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘দেশে শুধু মেধা, মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট থাকলে হবে না, মেধাবী খেলোয়াড়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে। এ জন্য আমরা আগামীতে ক্ষমতায় গেলে খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে দক্ষ জনবল তৈরিতে কাজ করবো।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, এখন দেশকে গড়ার পালা।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সমাজে ধারণা হলো, পড়ালেখা করে ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হলো, প্রফেশনাল খেলোয়াড়, সাংস্কৃতিক কর্মী, দেশ, সমাজ ও পরিবারের জন্য কাজ করবে- এমন মানুষ তৈরি করতে হবে। এতে কর্মসংস্থান তৈরি হবে। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যারা অভিজ্ঞ তাদেরকে নিয়োগ করা হবে। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে, ভবিষ্যৎ প্রজন্ম থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড়, আর্কিটেক্ট, বক্তা তৈরিতে কাজ করবে।’

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলুর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। রংপুর বিভাগের ৮ জেলা, রংপুর মহানগর ও সৈয়দপুর রাজনৈতিক জেলাসহ ১০টি জেলা বিএনপির ফুটবল দল এই টুর্নামেন্টে অংশ নেয়।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান