মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের পর হত্যা, শিক্ষক ও সহপাঠী আটক

রংপুর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৪, ১৮:০৫আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ২১:১০

রংপুর নগরীর গণেশপুর এলাকার বকুলতলা জান্নাতবাগ মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই মাদ্রাসার এক শিক্ষক ও এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান।

পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের বুজরুক ঝালাই গ্রামের কাঠমিস্ত্রি মনোয়ার হোসেন ভুট্টুর ছেলে সিয়াম ইসলাম (১০) ওই মাদ্রাসায় নাজরানা শাখায় চলতি বছরের ৭ নভেম্বর ভর্তি হয়।

বৃহস্পতিবার মাগরিবের নামাজের সময় অন্য শিক্ষার্থীরা নামাজ পড়তে এলেও সিয়াম না আসায় শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ৯ টার দিকে মাদ্রাসা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে তার লাশ পড়ে থাকতে দেখেন।

বিষয়টি জানাজানি হলে মাদ্রাসা কর্তৃপক্ষ রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শিশু সিয়ামকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এমন বেশ কিছু আলামতও উদ্ধার পেয়েছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই মাদ্রাসার আব্দুর রহমান নামে এক শিক্ষক ও মোকলেছ নামে এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে।

কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, এ ঘটনায় সিয়ামের বাবা মনোয়ার হোসেন ভুট্টু বাদী হয়ে থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত ও ওই মাদ্রাসায় আর কেউ ধর্ষণের শিকার হয়েছে কি না এসব তদন্ত করা হচ্ছে।

তবে পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা শিশু সিয়ামকে ধর্ষণের কথা স্বীকার করেছে।

গণেশপুর এলাকার বকুলতলা জান্নাতবাগ মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের সম্পাদক সাইফুল ইসলাম বলেন, এমন ঘৃণ্য কাজের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত শাস্তি হওয়া উচিত।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি