ভুয়া কাগজ তৈরি করে দুই সহযোগীসহ ভোটার হতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

গাইবান্ধা প্রতিনিধি 
০২ ডিসেম্বর ২০২৪, ১২:২৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১২:২৫

ভুয়া কাগজপত্র তৈরি করে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভোটার নিবন্ধন করতে আসা রোহিঙ্গা যুবককে তার দুই সহযোগীসহ আটক করা হয়েছে। 

রবিবার (১ ডিসেম্বর) দুপুরে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক রোহিঙ্গার নাম নুরুল আমিন (২৪)। তিনি কক্সবাজার বালুখালি ৯নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা লালু মিয়ার ছেলে। এ ছাড়া তার সহযোগী তায়েফ সরকার (২৩) সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের আশরাফুল ইসলাম সরকারের ছেলে ও জীবন কৃষ্ণ সরকার (৩৪) একই ইউপির তরফ কামাল গ্রামের রঞ্জিত চন্দ্র বর্মণের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোমেন বলেন, রবিবার দুপুরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য রোহিঙ্গা যুবক স্থানীয় দুই জনকে সঙ্গে নিয়ে কার্যালয়ে আসেন। তারা রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রাম এলাকার ভোটার হওয়ার জন্য আবেদন নিয়ে আসে। আবেদনে শিক্ষাগত যোগ্যতা না থাকাসহ তার কথাবার্তায় (ভাষায়) সন্দেহ হয়। এ সময় নাগরিকত্ব ও চারিত্রিক সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করলে সবেই ভুয়া বলে প্রমাণ মেলে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা যুবক তার সঙ্গে থাকা দুই যুবকের সহায়তায় ভোটার হতে আসেন বলে স্বীকার করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। আটকদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি। 

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে নির্বাচন অফিসার আব্দুল মোমেন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। আটকদের সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী