শরীরে আঘাতের চিহ্ন

ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি কিশোরকে ফেরত দিলো বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৪২

পঞ্চগড় সদর উপজেলার সেনপাড়া সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া আবু রায়হান ইসলাম ওয়াসিম (১৫) নামের বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে বিজিবি ও বিএসএফের কোম্পানি পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে ওই কিশোরকে ফেরত দেওয়া হয়। পরে বিজিবি ওই কিশোরকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে।

সেনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৬-এর নো-ম্যান্সল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ভারতের বিএসএফের পক্ষে ভাটপাড়া কোম্পানি কমান্ড্যান্ট সুখদেব সিংহ ও বিজিবির পক্ষে ভিতরগড় কোম্পানি কমান্ডার সুবেদার দারাজ উদ্দিন নেতৃত্ব দেন।

বিজিবি টোকাপাড়া ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম জানান, বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর ওই কিশোরকে ফেরত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়। বিএসএফ ওই কিশোরকে হাত-পাসহ শরীরের বিভিন্নস্থানে মারপিট করেছে। আঘাতের চিহ্ন এখনও দেখা যাচ্ছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, বৃহস্পতিবার দুপুরে বিজিবি ওই কিশোরকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৬ এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৪৬ ব্যাটালিয়নের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা। আটক কিশোর ওয়াসিমের বাড়ি সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া এলাকায়। সে ওই এলাকার রেজাউল করিমের ছেলে।

আরও পড়ুন:

সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম