দিনাজপুরে টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
১৯ মার্চ ২০১৬, ১২:১৯আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১২:২২

দিনাজপুরে টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার দিনাজপুর শহরে একটি স্কুল থেকে টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে এটি উদ্ধার করা হয়। তবে বস্তুটি বোমা কিনা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্কুল সূত্রে জানা যায়, সকালে দিনাজপুর শহরের কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের মাঠে বালুর মধ্যে বোমা সদৃশ বস্তু দেখে পুলিশকে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। একটি সার্কিট, লাল কসটেপ দিয়ে মোড়ানো বিভিন্ন প্রকার তারের সমন্বয়ে উদ্ধারকৃত বস্তুটি টাইম বোমা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বোমাটি উদ্ধার করে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি বালতিতে পানি দিয়ে ডুবিয়ে রাখা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার এসআই বাদল কুমার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত এটি বোমা কিনা তা নিশ্চিত নয়, বিষয়টি র‌্যাবের বোমা বিশেষজ্ঞদের জানানো হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম