‘মেরুকরণ যাই হোক, জনগণ যেটি অনুমোদন করবে সেটাই হবে গণতন্ত্র’

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৫, ১৪:২০আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৪:২০

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘স্বাধীনতা বিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবে না। মেরুকরণ যাই হোক জনগণ যেটিকে অনুমোদন করবে আমরা মনে করি সেটাই হবে গণতন্ত্র।’

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেওয়ার আগে শিল্পকলা একাডেমি চত্বরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপি ১৭ বছর থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে গণতন্ত্রের ও স্বাধীনতার প্রত্যাশায় ও মানুষের অধিকারের প্রত্যাশায়।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় ফেরত আনতে চাই। মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে চাই। এই যে লড়াই বিএনপির যাতে আরও শক্তিশালী হয় সেজন্য সারা দেশে বিএনপির এই সাংগঠনিক সভা করা হচ্ছে।’

পরে তিনি জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন। সভায় জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,আমিনুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম