বাদাম বিক্রেতাকেও ছাড়লো না ছিনতাইকারীরা, ভরা স্টেশনে চাকু ধরে নিয়ে গেলো সব

লালমনিরহাট প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৫, ১১:১০আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১১:১০

লালমনিরহাট রেল স্টেশনে এক বাদাম বিক্রেতা মারধর ও ছিনতাইয়ের শিকার হয়েছেন। রবিবার (২৬ জানুয়ারি) রাত ৮টার সময় স্টেশনে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী মমিনুলের (৪৫) বাড়ি পার্শ্ববর্তী রংপুর জেলার কাউনিয়া স্টেশন এলাকায়।

মমিনুল বলেন, বাদাম নেওয়ার কথা বলে মাস্ক পরা ২/৩ জন তার পকেটে থাকা সব টাকা নিয়ে গেছে। এ সময় ছিনতাইকারীরা ছোট একটি চাকু দেখিয়ে মুখে কিলঘুষি মেরেছে। আমার সারা দিনের বিক্রির ২২০০ টাকা ছিল। এখন চাল-ডাল কেনার টাকাও নাই।

সাংবাদিক আব্দুর রাজ্জাক বলেন, একটা লোক সারা দিন ব্যবসা করলেন, দিন শেষে লভ্যাংশ ও মূলধন হারালেন। এটা ছোট বিষয় নয়। তার পরিবারে হয়তো ছয় জন সদস্য। ২২০০ টাকা ছিনিয়ে নিল, কালকে সে কি দিয়ে ব্যবসা করবে?

লালমনিরহাট থানার ওসি নুরুন্নবী বাংলা ট্রিবিউনকে বলেন, এই নিয়ে আমরা এখনই কাজ শুরু করবো। অভিযোগ পাইনি, যদি ওই বাদাম বিক্রেতা কাউকে শনাক্ত করতে পারেন তাহলে আরও ভালো হবে।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম