নীলফামারী জেলা আইনজীবী সমিতি

সভাপতি জামায়াতের, সম্পাদক বিএনপির

নীলফামারী প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৫, ০২:৪৬আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৯:৪৭

নীলফামারী জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জামায়াতে ইসলামীর নেতা অ্যাডভোকেট আল-ফারুক আব্দুল লতিফ ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু মোহাম্মদ সোয়েম ৮৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে বিএনপির অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আ্যাডভোকেট কামরুজ্জামান শাসন ৬৬ ভোট পেয়ে পরাজিয় হন।

এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট গোলাম মোস্তফা সজীব ১২২ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম শাহ ১১ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আসাদুজ্জামান খান ১০৯ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন সরকার ১০৫ ভোট পেয়েছেন। লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ ১২৬ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আলপনা রায় রেখা ৮৪ ভোট পেয়ে পরাজিত হন। ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট হুজুর আলী ১৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হৃদয় চন্দ্র শর্মা ৮২ ভোট পেয়ে পরাজিত হন।

বৃহম্পতিবার (৩০ জানুয়ারি) ভোট গ্রহণ ও গণনা শেষে রাতে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা অ্যাডভোকেট আবু আহামেদ নুরুল জাকী।

তিনি বলেন, আইনজীবী সমিতির নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সমিতির ভোটার ২২১ জন। এর মধ্যে কাস্ট হয়েছে ২১৬টি। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ 
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না কোনও আইনজীবী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম