রংপুরে ছাত্র শিবিরের ঘোষণা

বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে এক ইঞ্চি মাটিও ছেড়ে দেবে না শিবির

রংপুর প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৫, ১৮:০১আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১৮:২০

শেখ হাসিনাকে জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী ও তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের এক ইঞ্চি মাটি ও ছেড়ে দেবে না বলেছে ছাত্র শিবিরের রংপুর শাখা। শুক্রবার (৩১ জানুয়ারি) রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এ ঘোষণা দেন।

শুক্রবার বিকালে রংপুর নগরীর কাছারী বাজার মডেল মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে হাজার হাজার শিবির নেতাকর্মী জাতীয় পতাকা হাতে যোগ দেন। মিছিল শেষে শাপলা চত্বরে সমাবেশ করে।

সেখানে বক্তব্য দেন মহানগর শিবির সভাপতি নুরুল হুদা ও সেক্রেটারি আনিসুর রহমান। মহানগর শিবির সভাপতি বলেন, ‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থান বাংলাদেশ বিনির্মাণের মূল কেন্দ্রবিন্দু। এ দুটিকে অহেতুক বিতর্কে জড়িয়ে যারা ফায়দা হাসিলের চেষ্টা করছে- তাদেরকে বাংলার মানুষ মেনে নেবে না।’ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।

সেই সঙ্গে শিবিরের প্রত্যেক নেতাকর্মীকে নৈতিকতার মানদণ্ডে উন্নীত হয়ে ছাত্র সমাজের সমস্যা সমাধান এবং নিজের ক্যারিয়ার গঠনের আহ্বান জানানো হয়।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী