দরপত্রের বাক্সে সুপার গ্লু ফেলে নষ্ট করা হলো শিডিউল-কাগজপত্র

দিনাজপুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩২

দিনাজপুরে হাট-বাজার ইজারার দরপত্রের বাক্সে আঠা (সুপার গ্লু) ফেলে শিডিউল ও কাগজপত্র নষ্ট করে দেওয়া হয়েছে। এই ঘটনায় তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে দিনাজপুর সদর উপজেলার ২৪টি হাট-বাজার ইজারার দরপত্রের বাক্স জেলা ট্রেজারিতে পাঠিয়েছে প্রশাসন।

এর আগে, দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে রাখা দরপত্রের বাক্স সদর উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে দরপত্রের বাক্স খুলে দেখা যায়, যে সব দরদাতা দরপত্রের শিডিউল ও কাগজপত্র দিয়েছেন সমস্ত দরপত্রগুলো একত্রে জমাট বেঁধে আছে। বাক্সের ফুটো দিয়ে আঠা (সুপার গ্লু) প্রবেশ করিয়ে দেওয়ার ফলে এসব কাগজ একত্রে জমা হয়ে গেছে এবং আলাদা করা যাচ্ছে না। ফলে দরপত্রগুলো বিশ্লেষণ করতে পারেনি প্রশাসন। এমন অবস্থায় দরপত্র কার্যক্রম স্থগিত করা হয়। পরে এসব বাক্স জেলা ট্রেজারিতে পাঠানো হয়। দ্রুত বিষয়টি নিয়ে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে প্রশাসন।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হান জানান, দরপত্র মূল্যায়ন করতে গিয়ে একটি বাক্সের শিডিউল পড়া সম্ভব হয়নি। শক্ত আঠা দিয়ে লাগানো ছিল। এটি কোনও দুরভিসন্ধি ছিল কি না তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। যারা দায়ী থাকবে তা তদন্ত করে বের করা হবে। এরপর উপজেলা পরিষদের সভায় সিদ্ধান্ত নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়াও পরবর্তী সময়ে যাতে করে হাট-বাজার ইজারার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান
জ্বালানি আমদানিতে দরপত্রের সময়সীমা কমিয়ে ১০ দিন করার সিদ্ধান্ত 
২০৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে মিরসরাই ইপিজেডের প্রবেশপথ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী