দিনাজপুরে নেসকোর মেরামত কারখানায় আগুন

দিনাজপুর প্রতিনিধি
০৫ মার্চ ২০২৫, ১৯:১৩আপডেট : ০৫ মার্চ ২০২৫, ২১:৩৮

দিনাজপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো-২) কার্যালয়ের মেরামত কারখানায় আগুন লেগেছে। এতে পুড়ে গেছে বিদ্যুৎ বিতরণের কাজে ব্যবহৃত চারটি ট্রান্সফরমার। 

বুধবার (০৫ মার্চ) বিকাল সোয়া ৪টার দিকে পৌর শহরের মধ্য বালুবাড়ী এলাকার কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। 

নেসকো ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকাল সোয়া ৪টার দিকে কার্যালয়ের মেরামত কারখানায় আগুন লাগে। ধোঁয়া দেখে সেখানে দায়িত্বরত কর্মকর্তারা বিষয়টি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে জানান। ওই সময় নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে ছিলেন না। সংবাদ পাওয়ার পর বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান তিনি। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিছুক্ষণ পর আরও তিন ইউনিট কাজে যুক্ত হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকাল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

নেসকোর দিনাজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী স্পন্দন বসাক বলেন, ‌‘আগুনে স্টেশনের পুরোনো চারটি বড় ট্রান্সফরমার পুড়ে গেছে। যার মূল্য ১০ লাখ টাকা। কার্যালয় থেকে বের হওয়ার পর বিকাল ৪টা ১৯ মিনিটে আমার কাছে আগুন লাখার খবর আসে। সঙ্গে সঙ্গে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। বিকাল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুণ নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকাল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’ 

দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আমিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিট কাজ শুরু করে। কারখানার ভেতরে তেলের ড্রাম বিস্ফোরণ হয়ে আগুন ভয়াভব আকার ধারণ করে। পরে আরও তিন ইউনিট এসে কাজ করে নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখানে পানির সংকট ছিল, তা না হলে আরও আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারতাম আমরা। সব মিলিয়ে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’

/এএম/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী