৩৭ দিন পর মধ্যপাড়া খনিতে পাথর উৎপাদন শুরু

দিনাজপুর প্রতিনিধি
১৯ মার্চ ২০২৫, ১৭:৪২ আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৭:৪২

৩৭ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূ-গর্ভস্থ মধ্যপাড়া খনির পাথর উৎপাদন কার্যক্রম। বুধবার (১৯ মার্চ) সকাল ৮টা থেকে প্রথম শিফটে কাজের মাধ্যমে বাণিজ্যিক উৎপাদনে ফেরে খনিটি। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে গত ১১ ফেব্রুয়ারি খনিটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। মধ্যপাড়া পাথর খনির মহাব্যবস্থাপক (প্রশাসন) শাহ মুহাম্মদ রেজওয়ানুল হক বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

শাহ মুহাম্মদ রেজওয়ানুল হক জানিয়েছেন, খনির ভূ-গর্ভে উৎপাদিত পাথর ইয়ার্ডে আনার সময় ১১ ফেব্রুয়ারি হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত খনির স্কিপ উইন্ডারের বেয়ারিং ভেঙে গেলে পরদিন প্রথম শিফট থেকে পাথর উৎপাদন পুরোপুরি বন্ধ ঘোষণা করে খনি কর্তৃপক্ষ। বন্ধের ৩৭ দিন পর বুধবার সকাল ৭টা ৪৫ মিনিটে ভূ-গর্ভ থেকে পাথর উত্তোলন করে তা খনি ইয়ার্ডে সরবরাহের মাধ্যমে আবারও বাণিজ্যিক উৎপাদন শুরু করে মধ্যপাড়া পাথর খনি।  

খোঁজ নিয়ে জানা যায়, দেশের একমাত্র পাথর খনি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে ২০০৭ সালের ২৫ মে। প্রথম অবস্থায় খনি থেকে দৈনিক এক হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টন পাথর উত্তোলন হলেও পরে তা নেমে আসে মাত্র ৫০০ টনে। উৎপাদনে যাওয়ার পর থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত লোকসানের পরিমাণ দাঁড়ায় শত কোটি টাকার ওপরে। এ অবস্থায় উৎপাদন বাড়াতে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে ৯২ লাখ মেট্রিক টন পাথর উত্তোলনের বিপরীতে ১৭১.৮৬ মিলিয়ন ডলারের চুক্তি করে খনির উৎপাদন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় বেলারুশের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম-জিটিসিকে। এরপর থেকে খনিটি লাভের মুখ দেখতে শুরু করে। লাভের মুখ দেখায় পাথর উত্তোলনের জন্য ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রাস্ট কনসোর্টিয়াম-জিটিসির সঙ্গে ছয় বছরের চুক্তি করে মধ্যপাড়া খনি কর্তৃপক্ষ।

/এএম/ 
সম্পর্কিত
বিস্ফোরকের মজুত শেষ, মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন বন্ধ
মধ্যপাড়া খনির জন্য ভারত থেকে এলো ১২৫ মেট্রিক টন বিস্ফোরক
মধ্যপাড়া পাথরখনিতে চার দিন পর উৎপাদন শুরু
সর্বশেষ খবর
বার্সেলোনাকে স্প্যানিশ লিগে প্রথম পরাজয়ের স্বাদ দিলো রিয়াল মাদ্রিদ
বার্সেলোনাকে স্প্যানিশ লিগে প্রথম পরাজয়ের স্বাদ দিলো রিয়াল মাদ্রিদ
আওয়ামী লীগ নেতা বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ নেতা বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গাড়ির ৩ স্টাফের যাবজ্জীবন
চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গাড়ির ৩ স্টাফের যাবজ্জীবন
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক