দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনির উৎপাদন সাময়িকভাবে বন্ধ

দিনাজপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৪

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনির উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন খনিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি, চলতি দায়িত্ব) প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন।

মঙ্গলবার সকালে প্রথম শিফট (সকাল ৭টা) থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। তবে উত্তোলন চালু করতে ইতোমধ্যেই প্রকৌশলীরা কাজ শুরু করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

খনির একটি সূত্র জানিয়েছে, রাত থেকেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় খনিতে। এতে করে সকাল থেকেই উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। তবে ইতোমধ্যেই খনিতে উৎপাদন শুরু করতে প্রকৌশলীরা কাজ শুরু করেছেন। দ্রুত পুনরায় উৎপাদন চালু করতে তাগাদা দেওয়া হয়েছে।

জানা যায়, দেশের একমাত্র পাথরখনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে ২০০৭ সালের ২৫ মে। প্রথম অবস্থায় খনি থেকে দৈনিক ১ হাজার ৫শ থেকে ১ হাজার ৮শ’ টন পাথর উত্তোলন হলেও পরে তা নেমে আসে মাত্র ৫শ টনে। উৎপাদনে যাওয়ার পর থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত লোকসানের পরিমাণ দাঁড়ায় শতকোটি টাকার ওপরে। এমন অবস্থায় উৎপাদন বাড়াতে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে ৯২ লাখ মেট্রিক টন পাথর উত্তোলনের বিপরীতে ১৭১.৮৬ মিলিয়ন ডলারের চুক্তি করে খনির উৎপাদন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় বেলারুশের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম-জিটিসি’কে। এরপর থেকেই খনিটি লাভের মুখ দেখতে শুরু করে।

সরকার লাভের মুখ দেখায় পাথর উত্তোলনের জন্য ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির সঙ্গে ছয় বছরের জন্য পুনরায় চুক্তি করে খনি কর্তৃপক্ষ।

/এমএএ/
সম্পর্কিত
সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম
বিস্ফোরকের মজুত শেষ, মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন বন্ধ
সিলেটে সীমিত আকারে পাথর উত্তোলনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী 
সর্বশেষ খবর
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব