পঞ্চগড়ে সারজিস আলম

যারা শেখ হাসিনাকে দেশছাড়া করতে পারে, তারা দেশেরও দায়িত্ব নিতে পারে

পঞ্চগড় প্রতিনিধি
২৮ মার্চ ২০২৫, ০৯:৩৬আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০৯:৩৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘প্রত্যেক মানুষ একজন থেকে আরেকজন আলাদা। এই দলে (এনসিপি) কেউ কারও দাস নয়। আমাদের স্বাধীনতা আছে যে, আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারি। যারা খুনি শেখ হাসিনাকে দেশছাড়া করতে পারে, তারা দেশেরও দায়িত্ব নিতে পারে। আমাদের সুযোগ দেওয়া হলে আমরা ঐক্যবদ্ধভাবে পুরো বাংলাদেশের জন্য কাজ করে যাবো।’

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যার আগে পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় সংসদে দাঁড়িয়ে জোর গলায় পঞ্চগড়ের মানুষের দাবি তুলে ধরতে চাই।’ কৃষিপণ্যের দরে সামঞ্জস্য আনতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘যেন কৃষকেরও লোকসান না হয় ক্রেতারাও কিনতে পারেন।’

উল্লেখ্য, সারজিস আলম বর্তমানে পঞ্চগড়ে নিজ বাড়িতে অবস্থান করছেন। প্রতিদিন তিনি বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সমস্যা ও সংকট জানার চেষ্টা করছেন। পাশাপাশি নিজ এলাকায় এনসিপির পক্ষে জনমত তৈরি করছেন তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী