বিচার বিভাগ বহু দশক ধরে সংস্কারের জন্য সক্রিয়ভাবে প্রচেষ্টা চালিয়ে আসছে: প্রধান বিচারপতি

রংপুর প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৫, ১৩:৪১আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৩:৪১

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘বিচারিক সংস্কার শুধু খাতভিত্তিক সংস্কারের স্থায়িত্বের মূল চাবিকাঠি নয়। বরং এটি নিজেই সংস্কারের প্রতীক হয়ে উঠেছে।’ 

শনিবার (৫ এপ্রিল) রংপুর নগরীর একটি হোটেলে ইউএনডিপি আয়োজিত জুডিশিয়াল ইনডিপেন্সি অ্যান্ড এফিসিয়েন্সি শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগ হলো রাষ্ট্রের এক নম্বর অঙ্গ যা বহু দশক ধরে নিজের অভ্যন্তরীণ সংস্কারের জন্য সক্রিয়ভাবে প্রচেষ্টা চালিয়ে আসছে। এই দাবির কেন্দ্রে রয়েছে নিজেদের সংস্কার কর্মসূচি নিজেরাই নির্ধারণ, বাস্তবায়নের ক্ষমতা ও কর্তৃত্ব গ্রহণ। গত ৮ মাসে এই প্রচেষ্টা অভূতপূর্বভাবে অর্জন করেছে। এখন লক্ষ্য হলো সেই উদ্দেশ্য পূরণ করা এবং তা যেন ভবিষ্যতেও টিকে থাকে তা নিশ্চিত করা।’

তিনি বলেন, ‘একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা কখনও ক্ষমতার পূর্ণ পৃথক করার লক্ষ্যের এতটা কাছাকাছি আসিনি। যদি এই সুযোগ কোনোভাবেই নষ্ট হয় তবে তা বিচার বিভাগের মর্যাদা অখণ্ডতা এবং প্রাসঙ্গিকতার জন্য চরম ক্ষতিকর হবে। তাই আমার বার্তা পরিষ্কার আপনারা সবাই দায়িত্ব নিন। আমি আশা করি, এই বার্তা সমানভাবে সারা দেশে শক্তিশালী ভাবে প্রতিধ্বনিত হবে।’

সেমিনারে আরও বক্তব্য দেন- বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক, ইউএনডিপির প্রধান স্টিফেন লিলার। সেমিনারে বিচারকরা ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার বিচারকরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
শর্তসাপেক্ষে ড. আবুল বারকাতের জামিন আপিলে বহাল 
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের