দীর্ঘমেয়াদি রাজনীতি করতে চাইলে ৫ আগস্টের স্পিরিট অনুধাবন করতে হবে: শিবির সভাপতি

রংপুর প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, ১৭:০৬আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৭:০৬

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনা তার দেশবিরোধী কর্মকাণ্ডের জন্য জনরোষে পালিয়ে গেছেন। একই কাজ যদি কেউ আবারও করে তাদের প্রতি একই ক্ষোভ তৈরি হবে।’

তিনি আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে দেশের চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময়কালে এসব কথা বলেন।

শিবির সভাপতি ছাত্রদলের নাম উল্লেখ করে বলেন, ‘সাধারণ মানুষের যে ক্ষোভ সেটা কি ৫ আগস্ট বিলীন হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে? ক্ষোভগুলো তো জায়গামতোই আছে। এটা বুঝতে হবে।’

তিনি বলেন, ‘যদি দীর্ঘমেয়াদি রাজনীতি বাংলাদেশে পরিচালনা করতে চান অথবা গুণগত পরিবর্তন করতে চান তাহলে বর্তমান জেনারেশনের সাইকোলোজি আর ৫ আগস্টের স্পিরিটটা যারা অনুধাবন করতে পারবে তারাই ভালো করতে পারবে। আর যারা শর্টটাইম/ইন্সট্যান্ট সব কিছু দরকার মনে করছেন বর্তমান জেনারেশন তাদের বর্জন করবে।’ তিনি দেশের সকল ক্যাম্পাসে ছাত্ররাজনীতি করার পক্ষে শিবিরের অবস্থানের কথা জানান।

শিবির সভাপতি বলেন, ‘শেখ হাসিনা জনরোষের ভয়ে দেশ ছেড়ে নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছেন। তার দেশে ফিরে আসার কোনও সম্ভাবনা নেই।’

তিনি অতি সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনা নিয়ে ছাত্রদল ও এনসিপির পরস্পরবিরোধী বক্তব্য সম্পর্কে বলেন, ‘এ ঘটনা খুবই দুঃখজনক।’ পারভেজ হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান তিনি।

মতবিনিময়কালে শিবিরের দাওয়া সম্পাদক মেজহাবুল করিম, রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা জেলা সভাপতি ফিরোজ মাহমুদসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে শিবির সভাপতি জাহিদুল ইসলাম দলীয় নেতাদের নিয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ বেরোবি শিক্ষার্থী আবু সাইদের কবর জেয়ারত করেন। এরপর তিনি শহীদ আবু সাইদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।

/কেএইচটি/
সম্পর্কিত
বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে: শিবির সভাপতি
নাসীরুদ্দীনের ওপর হামলার সময় কোমর থেকে কিছু বের করা ২ জনের পরিচয় মিলেছে
ডুয়েটে উপাচার্যের যোগদান ঘিরে সংঘর্ষে পুলিশসহ আহত ২০, ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি অভিযোগ
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি