যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা

রংপুর প্রতিনিধি
২৬ মার্চ ২০১৬, ১১:৪৭আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১১:৪৭

রংপুর মাত্র ১০ হাজার টাকা যৌতুকের জন্য গৃহবধূ নাসিমা খাতুনকে (৩৪) পিটিয়ে হত্যা করেছে স্বামী। শনিবার ভোরে রংপুরের বদরগজ্ঞ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের দক্ষিণ কচুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক স্বামী আব্দুর রাজ্জাককে আটক করে পুলিশে দিয়েছে।
বদররগজ্ঞ থানার ওসি (তদন্ত) নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, প্রায় ২১ বছর আগে দক্ষিণ কচুয়াপাড়া গ্রামের মৃত বদিউজ্জামানে মেয়ে নাসিমা খাতুনের সঙ্গে একই গ্রামের জয়নাল মেম্বারের ছেলে আব্দুর রাজ্জাকের বিয়ে হয়। তাদের তিনটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের নামে বেশ কয়েকবার শ্বশুর বাড়ি থেকে টাকা নেন রাজ্জাক। কিছুদিন আগে আবারও ১০ হাজার টাকা যৌতুক দাবি করেন তিনি। টাকা দিতে অস্বীকার করায় নাসিমাকে প্রায়ই মারধর করতে থাকেন। শুক্রবার রাতে নাসিমা বাড়ির অদূরে স্বজনদের সঙ্গে ওয়াজ মাহফিলে যান। সেখান থেকে ভোরে বাড়িতে আসলে রাজ্জাক আবারও টাকার জন্য চাপ দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে রাজ্জাক স্ত্রী নাসিমাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন। এ সময় আশপাশের লোকজন এসে রাজ্জাককে আটক করে রাখেন। পরে বদরগজ্ঞ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে বদরগজ্ঞ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

/বিটি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম