বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
০৯ জুলাই ২০২৫, ১২:০৬আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১২:০৬

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে দুর্ঘটনায় মিস্টার ওয়াং (৩০) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। একই দিনে মাইনিংয়ের কাজে ব্যবহৃত একটি অবিস্ফোরিত একটি ডেটোনেটর বিস্ফোরণে ইলিয়াস হোসেন (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়।

জানা গেছে, মঙ্গলবার (৮ জুলাই) বিকালে খনির ১৩০৫ নম্বর ফেজ থেকে যন্ত্রাংশ অপসারণের পর নতুন ফেজে নেওয়ার সময় হাইড্রোলিক দুর্ঘটনার শিকার হন ওই চীনা শ্রমিক। এ সময় তিনি মাইনিংয়ের কাজে ব্যবহৃত যন্ত্রাংশের নিচে চাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার জানান, মঙ্গলবার আনুমানিক বিকাল ৫টায় খনির ভূগর্ভে ১৩০৫ নং ফেজের ট্রাক গেট থেকে হাইড্রোলিক সাপোর্ট গুলি বের করার সময় ওয়াং স্টিল রোপের সঙ্গে আটকে যান। তাকে স্টিল রোপ থেকে মুক্ত করতে আরেক চাইনিজ শ্রমিক স্টিল রোপ টান দেওয়ায় ওয়াং সাপোর্টের সঙ্গে আটকে যায় এবং গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এখন চাইনীজ কনসোর্টিয়াম তাদের পদ্ধতি অনুযায়ী লাশ সৎকারের ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে, খনির মাইনিংয়ের কাজে ব্যবহৃত একটি অবিস্ফোরিত ডেটোনেটর বিস্ফোরণের ঘটনায় ইলিয়াস হোসেন নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে খনির ইয়ার্ড থেকে পরিত্যক্ত একটি ডেটোনেটর বাড়িতে এনে এতে থাকা দুই তারের সঙ্গে মোবাইল ফোনের ব্যাটারির সংযোগ দেন। এর কিছুক্ষণের মধ্যে তা বিস্ফোরিত হলে ইলিয়াছের ডান হাতের তিনটি আঙুল উড়ে যায়। আহত ইলিয়াছকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসক জন্য তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে কয়লাখনি সংলগ্ন চৌহাটি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার জানান, এ ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে‌। শিশুটির চিকিৎসার সার্বিক সহযোগিতা করা হবে।

/এফআর/
সম্পর্কিত
উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সরকারি ঘোষণার প্রতিবাদ ছাত্র ইউনিয়নের
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
কয়লা উত্তোলনে পেপার ওয়ার্কই শেষ হয় না!
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?